
আধুনিক আর্থিক ব্যবস্থাপনা এবং গ্রাহকবান্ধব সেবার স্বীকৃতি হিসেবে মধ্যপ্রাচ্যের মর্যাদাপূর্ণ ‘ট্যাব গ্লোবাল মিডল ইস্ট অ্যাওয়ার্ডস ২০২৬’ আসরে কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক বা ‘বেস্ট ওয়েলথ ম্যানেজমেন্ট ব্যাংক ইন কাতার’ হিসেবে ভূষিত হয়েছে দ্য কমার্শিয়াল ব্যাংক। সম্পদ ব্যবস্থাপনা খাতে ব্যাংকের শক্তিশালী অবস্থান এবং ব্যক্তিগত ও পরামর্শভিত্তিক বিনিয়োগ সেবার মানোন্নয়নের জন্যই এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়েছে।
গত চার বছর ধরে কমার্শিয়াল ব্যাংক তাদের আধুনিক প্রযুক্তিগত সক্ষমতা, দক্ষ জনবল এবং নতুন নতুন আর্থিক পণ্যের মাধ্যমে সম্পদ ব্যবস্থাপনা ব্যবসাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এর ফলে স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারের গ্রাহকরা বিনিয়োগের ক্ষেত্রে আরও সহজ ও কার্যকর সুযোগ পাচ্ছেন। ব্যাংকের এই ধারাবাহিক অগ্রগতি গ্রাহকদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই অর্জন নিয়ে ব্যাংকের গ্রুপ প্রধান নির্বাহী (GCEO) স্টিফেন মস বলেন, গ্রাহকদের ব্যক্তিগত চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান, দক্ষতা এবং পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে আমরা যে সেবা প্রদান করে আসছি, এই পুরস্কার তারই প্রতিফলন। গ্রাহকদের সম্পদ সুরক্ষা ও তা বৃদ্ধিতে আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এই স্বীকৃতি ব্যাংকের কাজের মানকে আরও গতিশীল করতে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি উল্লেখ করেন।