1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রাক্কালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিউইয়র্কে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের প্রস্তুতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘের সদর দপ্তরে ৮১তম অধিবেশনের উদ্বোধন করবেন খলিলুর রহমান। এর মাধ্যমে দীর্ঘ চার দশক পর বাংলাদেশ পুনরায় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদ অলংকৃত করতে যাচ্ছে। এর আগে ১৯৮৬-৮৭ সালে ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এই দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। এদিকে, সোমবার (৭ সেপ্টেম্বর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের পক্ষ থেকে খলিলুর রহমানকে এই নতুন দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights