1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাতারের দোহা ইনস্টিটিউটে উচ্চশিক্ষার সুযোগ: ২০২৭-২৮ শিক্ষাবর্ষের বৃত্তির আবেদন শুরু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাতারের দোহা ইনস্টিটিউটে উচ্চশিক্ষার সুযোগ: ২০২৭-২৮ শিক্ষাবর্ষের বৃত্তির আবেদন শুরু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার

কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ ২০২৭-২৮ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ বৃত্তির সুযোগ ঘোষণা করেছে। মাস্টার্স ও ডক্টরাল পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।

পড়াশোনার বিষয়সমূহ

দোহা ইনস্টিটিউটের বিভিন্ন মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে এই বৃত্তির আওতায় অধ্যয়নের সুযোগ রয়েছে। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে

  • রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক
  • ভাষাবিজ্ঞান ও আরবি লেক্সিকোগ্রাফি
  • সংঘাত ব্যবস্থাপনা ও মানবিক কার্যক্রম

বৃত্তির ধরণ ও যোগ্যতা

মাস্টার্স পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘তামিম বৃত্তি’ প্রদান করা হবে। ডক্টরাল শিক্ষার্থীদের জন্য বৃত্তিটি তিনটি ধাপে দেওয়া হয়

  • প্রথম ধাপ: দুই সেমিস্টারের কোর্স সম্পন্ন করা।
  • দ্বিতীয় ধাপ: এক শিক্ষাবর্ষের জন্য গবেষণা-প্রস্তাবনা নিয়ে পূর্ণকালীন কাজ। এ পর্যায়ে প্রথম ধাপের কোর্সগুলোতে কমপক্ষে ৩.৫ জিপিএ থাকা আবশ্যক।
  • তৃতীয় ধাপ: সমন্বিত পরীক্ষা পাসের পর দুই শিক্ষাবর্ষের জন্য গবেষণাপত্র বা ডিসার্টেশন লেখার সুযোগ।

আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র

যেকোনো দেশের নাগরিক মাস্টার্স পর্যায়ের বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকের শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য। ডক্টরাল পর্যায়ের বৃত্তির ক্ষেত্রে প্রথমে দোহা ইনস্টিটিউটে ভর্তি নিশ্চিত করতে হবে এবং নির্দিষ্ট আর্থিক ও একাডেমিক যোগ্যতা পূরণ করতে হবে। আবেদনের সময় সাধারণত যেসব নথি প্রয়োজন হয়

  1. পাসপোর্ট বা পরিচয়পত্রের কপি
  2. স্নাতক ডিগ্রির সনদ
  3. একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  4. হালনাগাদ সিভি
  5. দুটি সুপারিশপত্র
  6. ইংরেজি ভাষা দক্ষতার সনদ বা স্কোর

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে (https://www.dohainstitute.edu.qa/en/Admissions-Office/Pages/Scholarships.aspx) আবেদন করতে হবে। প্রথমে সংশ্লিষ্ট মাস্টার্স বা ডক্টরাল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে। ভর্তি প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ার পর যোগ্য শিক্ষার্থীদের বৃত্তির জন্য আবেদন করার সুযোগ দেওয়া হবে। বিস্তারিত তথ্য জানা যাবে এই ঠিকানায়: https://www.opportunitiescircle.com/doha-institute-scholarships/ চাকরির আরও তথ্য: কলেজে ভর্তিতে আবেদন চলছে, করবেন যেভাবে। প্রতিবেদনে যোগ করা তথ্য: নেটফ্লিক্সে ইন্টার্নশিপ, যুক্তরাষ্ট্র–ভারত–পোল্যান্ড–জাপানে কাজ, সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদেরও।

গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রতিবেদনে যোগ করা তথ্য: বৃত্তিতে যা মিলবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights