
ওমান উপসাগর এবং ইরানের উপকূলীয় তেল টার্মিনাল খার্গ দ্বীপের কাছে পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিষয়টি নিশ্চিত করেছে। হামলার লক্ষ্যবস্তু হওয়া চারটি ট্যাংকার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে জানানো হয়েছে।
এই হামলার প্রতিক্রিয়ায় তেহরান জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। জর্ডান কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টিই ভূপাতিত করা সম্ভব হয়েছে।
গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ছয় মাসেরও বেশি সময় পর দুই দেশের মধ্যে এই উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে।