1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি দেশের বাইরে বসে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়। স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে ভারতের সংশ্লিষ্ট বিচারিক ও প্রশাসনিক দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

মতবিনিময় সভায় ‘মক্কা প্যাক্ট’ বা প্রতিরক্ষামূলক সাময়িক জোটে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোনো নতুন ফোরাম বা গ্রুপে যুক্ত হওয়ার আগে বাংলাদেশ তার নিজস্ব পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। দেশের মানুষের স্বার্থ এবং জাতীয় উপযোগিতা বিবেচনা করেই সরকার এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত সময়ে বিস্তারিত তথ্য জানাবে বলেও তিনি উল্লেখ করেন।

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা এবং পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights