1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিশ্ব ডেস্ক : লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১২ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিশ্ব ডেস্ক : লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১২

বিশেষ প্রতিনিধি :- আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৮৮ বার

লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর এই হামলায় নিহতদের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৫ সদস্য রয়েছেন। দেশটির একটি নিরাপত্তা সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটির পুনরায় শক্তিশালী হওয়া ঠেকাতে মঙ্গলবার লেবাননের পূর্বাঞ্চলে ওই হামলা চালানো হয় বলে দাবি ইসরায়েলের। ইসরায়েলি বাহিনী জানায়, লেবাননের বেকা উপত্যকা অঞ্চলে হিজবুল্লাহর যোদ্ধাদের প্রশিক্ষণ শিবির ও অস্ত্রাগার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত নভেম্বরে লেবানন-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর ওই অঞ্চলে মঙ্গলবারই সবচেয়ে প্রাণঘাতী এই হামলা চালানো হলো। বেকা অঞ্চলের গভর্নর বশির খোদর জানিয়েছেন, নিহতদের মধ্যে সিরিয়ার ৭ নাগরিক রয়েছেন।  গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে হিজবুল্লাহ। যুদ্ধবিরতির আগে ইসরায়েলি হামলায় গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহসহ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। এ ছাড়া বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয় গোষ্ঠিটির

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com