
লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর এই হামলায় নিহতদের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৫ সদস্য রয়েছেন। দেশটির একটি নিরাপত্তা সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটির পুনরায় শক্তিশালী হওয়া ঠেকাতে মঙ্গলবার লেবাননের পূর্বাঞ্চলে ওই হামলা চালানো হয় বলে দাবি ইসরায়েলের। ইসরায়েলি বাহিনী জানায়, লেবাননের বেকা উপত্যকা অঞ্চলে হিজবুল্লাহর যোদ্ধাদের প্রশিক্ষণ শিবির ও অস্ত্রাগার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত নভেম্বরে লেবানন-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর ওই অঞ্চলে মঙ্গলবারই সবচেয়ে প্রাণঘাতী এই হামলা চালানো হলো। বেকা অঞ্চলের গভর্নর বশির খোদর জানিয়েছেন, নিহতদের মধ্যে সিরিয়ার ৭ নাগরিক রয়েছেন। গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে হিজবুল্লাহ। যুদ্ধবিরতির আগে ইসরায়েলি হামলায় গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহসহ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। এ ছাড়া বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয় গোষ্ঠিটির