1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি জিসাস বগুড়া জেলা কমিটির শ্রদ্ধা নিবেদন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি জিসাস বগুড়া জেলা কমিটির শ্রদ্ধা নিবেদন

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ বার

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটি।

একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শুক্রবার গভীর রাত থেকেই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে শহরের সাত মাথায় শহীদ খোকন পার্ক এলাকায় সমবেত হতে থাকেন।

শনিবার রাত ১২টা ১ মিনিটে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় মূল শ্রদ্ধা নিবেদন কর্মসূচি।

জিসাস বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ তানভীর আহসান হাবীবের সার্বিক নির্দেশনায় এবং সাধারণ সম্পাদক, চিকিৎসা প্রযুক্তিবিদ, সাবেক ছাত্রনেতা মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি মার্জানা আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ এস এম রায়হান, সদস্য মোঃ ফিরোজ উদ্দিন, রিয়াদ আল মাহমুদ রাজু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক ছাত্রনেতা মোঃ আরমান হোসেন ডলার বলেন, “ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। একুশ মানে মাথা নত না করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর বাঙালির আত্মপরিচয়ের শাশ্বত চেতনা। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে ও চেতনায় ধারণ করতে হবে।”

এর আগে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ, বগুড়া পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও জেলা কারাগার কর্তৃপক্ষ ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

একুশের প্রভাতে সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান ও শহীদদের স্মরণে নীরবতা পালনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights