1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশপাড়ায় ডিবির অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশপাড়ায় ডিবির অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার

গাইবান্ধা সদর পৌরসভার পলাশপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—পলাশপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া (৩৩) এবং একই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে আরিফুল ওরফে গোলাপি আরিফ (৩২)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশপাড়ায় অভিযান চালায়। এ সময় সুমন মিয়ার টিনশেড বসতবাড়ির শয়নকক্ষে মাদক সেবন ও বিক্রির প্রস্তুতিকালে দুজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে তাদের দেহতল্লাশি চালিয়ে সুমন মিয়ার কাছ থেকে ৫১ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন এবং আরিফুলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযান শেষে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights