
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিটে খুলনার রূপসা উপজেলা শহীদ মিনারে উপজেলা বিএনপির পক্ষ থেকে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম গোলদার ও রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা এস.এম. আ. মালেক, মহিউদ্দিন মিন্টু, খান আনোয়ার হোসেন, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, হাকিম কাজী, কামরুল ইসলাম কচি, ফিরোজ মাহমুদ, শামীম হাসান, স.ম. হাসিবুর রহমান, বাবুল শেখ, মাসুদ খান, সাজ্জাদ হোসেন, জহিরুল হক শারাদ, কামরুজ্জামান তপন, জুয়েল রানা, মাসুম রেজা, নজরুল ইসলাম, জাকির শেখ, নাঈম আহম্মেদ, শাহরুখ হাসান, মনিশংকর রায়, বেল্লাল শেখ, শামীম মোল্যা, আরমান শেখ, সফর কাজী, ইব্রাহিম ও এরশাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।