
রাজধানীর গুলশান-২ এলাকায় গভীর রাতে চলাচলের সময় গাইবান্ধার মডেল হানি খন্দকার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। রোববার (২৯ মার্চ) রাত ২টা ৪১ মিনিটের দিকে গুলশান-২ এলাকার একটি সড়কে টহলরত পুলিশ তাকে ও তার সঙ্গে থাকা কয়েকজনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে কয়েকজন যুবকের সঙ্গে তাদের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের গতিরোধ করে। পরে সবার পরিচয় যাচাই করা হয় এবং ওই সময় সেখানে অবস্থানের কারণ জানতে চাওয়া হয়।
জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাদের প্রাথমিকভাবে সতর্ক করে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়িয়ে চলা এবং অপ্রয়োজনীয়ভাবে গভীর রাতে বাইরে ঘোরাঘুরি না করার পরামর্শ দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কাউকে আটক বা আইনি প্রক্রিয়ায় নেওয়া হয়নি।
এ বিষয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, নিয়মিত টহলের অংশ হিসেবেই সন্দেহভাজনদের থামিয়ে পরিচয় যাচাই করা হয়েছে। পরে মডেল হানি খন্দকার ও তার সঙ্গীদের সতর্ক করে নিরাপদ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।