1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ৭ বছরের শিশুকে বলাৎকারের প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের শাস্তির দাবি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ৭ বছরের শিশুকে বলাৎকারের প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের শাস্তির দাবি

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৭ বার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গায় ৭ বছরের এক শিশুকে বলাৎকারের প্রতিবাদে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ধোপাডাঙ্গা নতুন বাজার এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্ত আব্দুর রাজ্জাক (৪০)-এর দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন ধোপাডাঙ্গা আশার আলো বিদ্যাপীঠের অধ্যক্ষ মাহবুবুর রহমান, এলাকাবাসী জাভেদ আলী, জাহিদ হাসান জিল্লু এবং নির্যাতনের শিকার শিশুটির বাবা উজ্জল মিয়াসহ অনেকে।

এ সময় বক্তারা অভিযোগ করেন, গত ২১ জুলাই দক্ষিণ রাজিবপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে মো. রাজ্জাক মিয়া পাউরুটির প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সী শিশুটিকে তার বেকারি কারখানার ভেতরে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক বলাৎকার করে।

পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটি অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর অভিযুক্ত আব্দুর রাজ্জাক আত্মগোপনে চলে যায়। থানায় অভিযোগ দেওয়ার পরও সাতদিনেও তাকে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করেন তারা।

অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ ও প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে নতুন বাজার এলাকায় ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারীরা। এ সময় সড়কের দুপাশ বন্ধ থাকায় প্রায় এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেপ্তারের বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com