
বিশ্বজুড়ে আজ ৩১ অক্টোবর পালিত হচ্ছে ‘বিশ্ব শহর দিবস ২০২৬’। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো ‘শহরের পুনরুজ্জীবন: সবার জন্য উপযুক্ত আবাসন’। এই বিশেষ দিনে কাতার গণপূর্ত কর্তৃপক্ষ আশগাল দেশের দ্রুত নগরায়ণ ও দূরদর্শী আবাসন পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে আধুনিক ও পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রতি বছরের ন্যায় আজ ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব শহর দিবস ২০২৬’ (World Cities Day 2026)।
আশগালের প্রজেক্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর প্রকৌশলী খালিদ সাইফ আল-খায়ারীন জানিয়েছেন, কাতারের বিভিন্ন আবাসন এলাকায় নিরাপদ ও উন্নত পরিবেশ নিশ্চিত করতে সংস্থাটি নিরলস কাজ করছে। বর্তমানে ওয়েস্ট উম্মে সালাল, আল ইব, আল সুমামা, আল ওয়াব, আল মেশাফ, আল মামুরা, দক্ষিণ-পশ্চিম মুয়াইদার, আল খারাইতিয়াত এবং রওজাত আল হামামাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলে নতুন ও পুরোনো সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা এবং পাবলিক সার্ভিস আধুনিকায়নের কাজ চলমান রয়েছে।
টেকসই উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহ
- স্থানীয় কাঁচামালের ব্যবহার: অবকাঠামো প্রকল্পে ব্যবহৃত সামগ্রীর ৭৫ শতাংশই দেশীয় শিল্প থেকে সংগৃহীত হচ্ছে, যা আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে গতিশীল করছে।
- পুনর্ব্যবহার ও সৌরশক্তি: নির্মাণ কাজে কংক্রিট, তোলাপাথর ও অ্যাসফল্ট রিসাইকেল করা হচ্ছে। পাশাপাশি সাইট ও সাইনবোর্ডে সৌরশক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
- পানি ব্যবস্থাপনা: বৃষ্টির পানি নিষ্কাশন নেটওয়ার্ক ও পাম্পিং স্টেশনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভূগর্ভস্থ অতিরিক্ত পানি পুনরায় ব্যবহারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
- নিরাপদ যাতায়াত: নাগরিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে এলাকাগুলোতে হাঁটার পথ, সাইকেল চালানোর ট্র্যাক এবং সবুজ পার্ক তৈরি করা হচ্ছে।
‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’-এর লক্ষ্য অর্জনে আগামী পাঁচ বছরে বড় পরিসরে কাজ শুরু করতে যাচ্ছে আশগাল।
এই মহাপরিকল্পনার আওতায় নাগরিকদের জন্য বরাদ্দকৃত প্রায় ৩৩ হাজার আবাসিক প্লটে প্রয়োজনীয় নাগরিক সুবিধা ও সংযোগ সড়ক নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মহাপরিকল্পনার আওতায় নাগরিকদের জন্য বরাদ্দকৃত প্রায় ৩৩, ০০০ আবাসিক প্লটে সুনির্দিষ্ট নাগরিক সুবিধা ও সংযোগ সড়ক নিশ্চিত করতে ৩০টিরও বেশি মেগা রোড ও অবকাঠামো প্রজেক্টের দরপত্র (Tender) আহ্বান করা হবে।
এজন্য ৩০টিরও বেশি মেগা রোড ও অবকাঠামো প্রজেক্টের দরপত্র আহ্বান করা হবে। নির্মাণ কাজের গতি বৃদ্ধি ও নির্ভুল পরিকল্পনা বাস্তবায়নে সংস্থাটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও উন্নত ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের ওপর জোর দিচ্ছে।
গুরুত্বপূর্ণ তথ্য
- আগামী ৫ বছরে ৩৩ হাজার প্লটে উন্নয়ন প্রকল্প।
প্রতিনিধির নাম 

























