গাইবান্ধার দুই কলেজে শূন্য পাস, দিনাজপুর বোর্ডে পাস করেনি ৪৯ প্রতিষ্ঠানের কেউ

গাইবান্ধা প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে গাইবান্ধা জেলার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি। কলেজ দুটি হলো পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ ও সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজ।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এর মধ্যে গাইবান্ধার এই দুটি কলেজ রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফকিরহাট মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন মাত্র দুজন শিক্ষার্থী। অন্যদিকে জুমারবাড়ী মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন একজন। তবে পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। ফলে প্রতিষ্ঠান দুটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। এমন ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী সংকট, পাঠদান কার্যক্রম ও শিক্ষার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কেন প্রতিষ্ঠান দুটিতে পরীক্ষার্থীর সংখ্যা এত কম এবং শিক্ষার্থীদের ফলাফল শূন্যের কোঠায় নেমে এসেছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার প্রায় ২৬ বছর পার হলেও এখন পর্যন্ত কলেজটি শুধু পাঠদানের অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। এ বছর মানবিক বিভাগ থেকে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মাত্র দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ মাহবুবার রহমান রশিদ বলেন, “এ বছর মানবিক বিভাগ থেকে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে দুজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউ পাস করেনি। ২০০০ সালে কলেজটি প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত শুধু পাঠদানের অনুমোদন পাওয়া গেছে। কলেজে ১৫ জন শিক্ষক রয়েছেন। তবে তারা কেউ শিক্ষার্থীদের পাঠদান করেন না। এ কারণে ফলাফল ভালো করা সম্ভব হচ্ছে না।” অন্যদিকে, সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে প্রতিষ্ঠানটির শূন্য পাসের কারণ সম্পর্কে কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল শুধু পরীক্ষার সময়ের প্রস্তুতির ওপর নির্ভর করে না; নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, বিষয়ভিত্তিক শিক্ষক, পাঠদানের পরিবেশ ও প্রতিষ্ঠান পরিচালনার কার্যক্রমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ অবস্থায় গাইবান্ধার শূন্য পাস করা কলেজ দুটির শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি এবং প্রতিষ্ঠান পরিচালনার সামগ্রিক পরিস্থিতি সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের নজরদারিতে আনা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। একই সঙ্গে শিক্ষার্থী সংকটের কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সর্বকালের সেরা ১২ ক্রিকেটার

Verified by MonsterInsights

গাইবান্ধার দুই কলেজে শূন্য পাস, দিনাজপুর বোর্ডে পাস করেনি ৪৯ প্রতিষ্ঠানের কেউ

গাইবান্ধার দুই কলেজে শূন্য পাস, দিনাজপুর বোর্ডে পাস করেনি ৪৯ প্রতিষ্ঠানের কেউ

আপলোডের সময় : 10:28:45 am, Sunday, 1 November 2026