দ্য গার্ডিয়ান: সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কায় সতর্ক অবস্থানে উপসাগরীয় দেশগুলো

কাতারের মধ্যস্থতায় দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা এখন তৃতীয় দিনে গড়িয়েছে। এই আলোচনার মূল লক্ষ্য হলো ইরানের জব্দকৃত ছয় বিলিয়ন বা ৬০০ কোটি ডলারের বেশি সম্পদ ছাড়ের বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার পরিবেশ তৈরি করা। ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকা উপসাগরীয় দেশগুলো বর্তমানে চরম অস্থিরতার মধ্যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগেই কোনো একটি সমঝোতায় পৌঁছানোর আশা করছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ জানিয়েছেন, নতুন করে সংঘাত উসকে দেওয়া ইরান কিংবা তার প্রতিবেশী দেশগুলোর কোনোটিরই স্বার্থে নেই। তিনি স্পষ্টভাবে বলেন, পরিস্থিতি যদি খারাপের দিকে গড়ায়, তার জন্য আরব দেশগুলো আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। গারগাশ আরও যোগ করেন, ইরান প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই অঞ্চলে দীর্ঘস্থায়ী কোনো সংকট বা যুদ্ধ ছড়িয়ে পড়ুক, সেটি তারা কোনোভাবেই কামনা করেন না। তবে আলোচনায় অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা থাকায় উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তারা ‘সবচেয়ে খারাপ পরিস্থিতির’ জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা আগেও যেমন দেখিয়েছি, এবারও সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি।’। তবে একই সঙ্গে তিনি বলেন, ইরানকে খুব একটা নির্ভরযোগ্য মনে হয় না। দ্য গার্ডিয়ান-এর কূটনৈতিক সম্পাদক প্যাট্রিক উইনটুরের প্রতিবেদন অবলম্বনে।

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই শুক্রবার পাকিস্তানগামী কাতারের একটি এলএনজিবাহী জাহাজে অজ্ঞাতপরিচয় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার কয়েক ঘণ্টা আগেই ইরান ওই জাহাজটিকে নিরাপদে চলাচলের জন্য বিশেষ ছাড়পত্র দিয়েছিল। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও দোহা তার মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কাতার এমন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে যেখানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি খুলে দেওয়া ও পরমাণু আলোচনা শুরুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। এই পুরো প্রক্রিয়ার সময়সীমা সাত দিন থেকে কমিয়ে মাত্র দুই দিনে আনতে সম্মত হয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যেন সামরিক শক্তির পরিবর্তে কূটনীতির পথকেই বেছে নেয়। তিনি বলেন, ওয়াশিংটনের যুক্তিবোধের ওপর ভিত্তি করে ইরান একদিকে নিজেদের প্রতিরক্ষায় প্রস্তুত আছে, অন্যদিকে কূটনৈতিক সমাধানের জন্য দরজা খোলা রেখেছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনার পরিকল্পনা আপাতত নেই। আরাগচি বর্তমানে দোহায় আলোচনায় সরাসরি যোগ না দিলেও দেশটির অন্য কূটনীতিকেরা সক্রিয়ভাবে ভূমিকা রাখছেন। সোমবার আরাগচির তুর্কমেনিস্তান সফরের কথা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার দাবি করেছেন যে, ইরানের সামরিক সক্ষমতার বড় একটি অংশ যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ধ্বংস করতে সক্ষম হয়েছে এবং মাত্র কয়েকটি লক্ষ্যবস্তুতে ব্যবস্থা নেওয়া বাকি আছে।

তবে তিনি এটিও স্বীকার করেন যে, যুদ্ধ বন্ধে আলোচনা ইতিবাচক পথেই এগোচ্ছে।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত। ইরান এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছ থেকে আলোচনা শুরুর বিষয়ে একটি চিঠি পাওয়ার কথা জানিয়েছে। রেজায়ির দাবি, যুক্তরাষ্ট্রের বক্তব্যের সুরে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যদিও চিঠির কোনো আনুষ্ঠানিক জবাব এখনও দেওয়া হয়নি।

তেহরান তার অবস্থান থেকে জানিয়েছে, তেলবাহী জাহাজ চলাচলে মার্কিন অবরোধ তুলে নেওয়া, ইরানের সম্পদ ছাড়ের পথে সকল বাধা দূর করা এবং তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত করা সম্ভব। তবে ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ সাফ জানিয়ে দিয়েছেন, পরমাণু কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান। তিনি বলেন, কঠোর চাপের মুখেও ইরানি জনগণ পরমাণু ইস্যুতে আপোষহীন থাকার সিদ্ধান্তে অটল রয়েছে। শত্রুদের বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে তারা এই কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে। হামলা হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। কিন্তু বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার কিছু অংশে অবৈধ বোমা হামলার মুখে পড়তে হয়েছে।’।

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি দাবি করেন, ট্রাম্প বর্তমানে এমন এক যুদ্ধের চাপে রয়েছেন যার আন্তর্জাতিক প্রভাব ভিয়েতনাম যুদ্ধের চেয়েও ব্যাপক। তিনি শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ট্রাম্প বর্তমানে যেখানেই যাচ্ছেন, সেখানেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর যৌক্তিকতা নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন। যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারই এই যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ও সামাজিক চাপের মুখে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

চাপে থাকলেও সঠিক পথেই দেশের অর্থনীতি: অর্থমন্ত্রী

Verified by MonsterInsights

দ্য গার্ডিয়ান: সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কায় সতর্ক অবস্থানে উপসাগরীয় দেশগুলো

আপলোডের সময় : 01:52:24 pm, Tuesday, 3 November 2026