কাতারের এলএনজি জাহাজে হামলা, পাশে থাকার বার্তা সৌদির

উপসাগরীয় অঞ্চলে কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির পরিচালনাধীন ‘আল মায়েদা’ নামের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার পর কাতারের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক বাণিজ্য রক্ষায় গৃহীত সব ধরনের পদক্ষেপে দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। রোববার আন্তর্জাতিক মাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামুদ্রিক নৌ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্ষতিগ্রস্ত করে—এমন যেকোনো কর্মকাণ্ড তারা কঠোরভাবে প্রত্যাখ্যান করছে। আন্তর্জাতিক বাণিজ্য ও গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তার ক্ষেত্রে এ ধরনের আক্রমণ গুরুতর হুমকি তৈরি করেছে বলে মনে করে রিয়াদ। একই সঙ্গে এ ঘটনায় আন্তর্জাতিক শক্তিগুলোর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে এবং লোহিত সাগর ও উপসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই হামলার ঘটনায় কাতারের সামুদ্রিক নৌযান চলাচলের নিরাপত্তা ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

চাপে থাকলেও সঠিক পথেই দেশের অর্থনীতি: অর্থমন্ত্রী

Verified by MonsterInsights

কাতারের এলএনজি জাহাজে হামলা, পাশে থাকার বার্তা সৌদির

আপলোডের সময় : 09:22:22 am, Wednesday, 4 November 2026