সোনারগাঁয়ে ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: মাহমুদুল হাসান শিমুল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো: ওয়াছেক মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকায় আব্দুল কাদির (৪২) নামে এক ব্যক্তির বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তা থেকে শিমুলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার মাহমুদুল হাসান শিমুল কুমিল্লা জেলার তিতাস থানার মঙ্গলকান্দি রায়পুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার রমনা থানাধীন সেগুনবাগিচা এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সর্বকালের সেরা ১২ ক্রিকেটার

Verified by MonsterInsights

সোনারগাঁয়ে ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সোনারগাঁয়ে ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপলোডের সময় : 07:12:40 pm, Thursday, 5 November 2026