
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো নতুন পাসপোর্ট দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও চিহ্নিত সন্ত্রাসীকে কোনো কূটনৈতিক সুবিধা দেওয়ার সুযোগ নেই। বরং ভারত থেকে তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায় বর্তমান সরকার।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট নবায়নের আবেদনকে ‘হাস্যকর’ হিসেবে আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি এ ধরনের আবেদন করতে পারেন না। তিনি আরও স্পষ্ট করেন যে, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে একমাত্র আইনি পথ হলো বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি। বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ওই চুক্তির আওতায় তাকে দ্রুত ফেরত পাঠাতে হবে। এছাড়া তার পক্ষে কোনো লবিস্ট কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও সরকার প্রশ্ন তুলেছে।
এদিকে, ভারত থেকে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শেখ হাসিনা তার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন।
সোমবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তার আইনজীবীরা এই সংক্রান্ত একটি চিঠি জমা দেন। রয়টার্সের কাছে আসা ওই চিঠিতে দেখা যায়, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে আবেদনটি পাঠান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়ার পর, এটিই তার পক্ষ থেকে পাসপোর্ট ও এনআইডির জন্য প্রথম আনুষ্ঠানিক উদ্যোগ। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিনিধির নাম 

























