সংসদে প্রধানমন্ত্রী: ৬ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল করবো

দেশের শিল্পাঞ্চলগুলোতে কর্মরত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বড় একটি উদ্যোগ নিয়েছে। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে, দেশের প্রধান ছয়টি শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চলা ওই অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এই ঘোষণা দেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—এই ছয়টি এলাকায় হাসপাতালগুলো নির্মাণ করা হবে। শ্রমিকদের চিকিৎসার সুবিধার জন্য ডেডিকেটেড এই হাসপাতালগুলোর নামকরণের বিষয়েও প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন। সরকারের পক্ষ থেকে শ্রমিক ও শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার আপনি জানলে খুশি হবেন আপনার মাধ্যমে সমগ্র সংসদ এবং দেশবাসীর সামনে আমি তুলে ধরতে চাই যে, এরই মধ্যে শ্রমিক-শ্রমজীবী মানুষের সু-চিকিৎসার সুবিধার জন্য সরকার প্রতিটা ১০০ বেডের করে ছয়টি হাসপাত। ইনিশিয়ালি আমরা এই ছয়টি জায়গায় ১০০ বেডের করে একটি করে হাসপাতাল তৈরি করবো যা শুধু আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসার সুবিধা প্রদান করবে।

দেশের সামগ্রিক উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে সরকারপ্রধান বিগত সময়ের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, আগের শাসনামলে জ্বালানি খাতকে বিদেশনির্ভর করে দেশের নিজস্ব সম্পদ ও শিল্প ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। খনিজ সম্পদ দেশের মানুষের স্বার্থে ব্যবহার না করে এবং শিল্পের বিকাশে পরিকল্পিত কোনো উদ্যোগ না নিয়ে আমদানি নির্ভরতা তৈরি করা হয়েছিল, যার ফলে শিল্প খাত মুখ থুবড়ে পড়েছিল। বিগত সময়ে দেশের জ্বালানি-শিল্প ধ্বংস করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা দেখেছি কীভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল।

চিকিৎসা ব্যবস্থার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের আমলে পরিকল্পিতভাবে স্বাস্থ্য খাতকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, যার বড় প্রভাব পড়েছিল গ্রামীণ জনপদে। এর ফলে দেশের মানুষকে বাধ্য করা হয়েছিল চিকিৎসার জন্য বিদেশে যেতে। এ বিষয়ে বিরোধীদলীয় নেতার উত্থাপিত উদ্বেগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

চাপে থাকলেও সঠিক পথেই দেশের অর্থনীতি: অর্থমন্ত্রী

Verified by MonsterInsights

সংসদে প্রধানমন্ত্রী: ৬ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল করবো

আপলোডের সময় : 08:52:19 am, Tuesday, 10 November 2026