কাতারের নতুন দুটি প্রবেশ ও বহির্গমন পয়েন্ট ঘোষণা

কাতারের আনুষ্ঠানিক প্রবেশ ও বহির্গমন পয়েন্টের তালিকায় নতুন দুটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে যুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিজ এক্সিলেন্সি শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল-থানীর জারি করা ২০২৬ সালের ৪০ নম্বর সিদ্ধান্তের মাধ্যমে এই ঘোষণা আসে। গত ২১ অক্টোবর ২০২৬ তারিখে এটি জারী করা হয় এবং সরকারি গেজেটের ২১তম সংখ্যায় প্রকাশিত হওয়ার পর ৯ নভেম্বর ২০২৬ থেকে সিদ্ধান্তটি কার্যকর হয়েছে। এর ফলে ২০২৩ সালের পূর্বের ৩৭ নম্বর সিদ্ধান্তটি সংশোধন করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬ সালের ৪০ নম্বর সিদ্ধান্ত (Minister of Interior Decision No।

নতুন অন্তর্ভুক্ত পয়েন্ট দুটি হলো উম্মুল হাউল বেস পোর্ট, যা সামুদ্রিক প্রবেশ ও বহির্গমন পয়েন্ট হিসেবে স্বীকৃত হয়েছে এবং দুখানের বিমানঘাঁটি বিমানবন্দর, যা আকাশপথের প্রবেশ ও বহির্গমন পয়েন্ট হিসেবে তালিকাভুক্ত হয়েছে। তালিকায় এই পরিবর্তনের ফলে পূর্বের বিদ্যমান সকল স্থলবন্দর, নৌবন্দর ও বিমানবন্দরগুলো যথারীতি তাদের কার্যক্রম চালিয়ে যাবে। তবে পুরনো অন্যান্য স্থল, জল ও বিমানবন্দর যথারীতি বহাল থাকবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই ঘোষণার মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট দুটি স্থাপনার আইনি ও প্রাতিষ্ঠানিক মর্যাদা নিশ্চিত করা।

এটি কোনোভাবেই সাধারণ যাত্রীদের জন্য নতুন বাণিজ্যিক বিমান টার্মিনাল বা যাত্রীবাহী ফেরি পরিষেবা চালুর ইঙ্গিত নয়। অর্থাৎ, দুখান বিমানঘাঁটি বা উম্মুল হাউল বেস পোর্টে জনসাধারণের জন্য কোনো বাণিজ্যিক যাত্রী সুবিধা বা ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেই। মূলত প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া সম্পাদনের ভিত্তি তৈরি করতেই এই সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চাপে থাকলেও সঠিক পথেই দেশের অর্থনীতি: অর্থমন্ত্রী

Verified by MonsterInsights

কাতারের নতুন দুটি প্রবেশ ও বহির্গমন পয়েন্ট ঘোষণা

আপলোডের সময় : 01:52:15 pm, Tuesday, 10 November 2026