নতুন উচ্চতায় বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক: হুমায়ুন কবীর

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে বর্তমানে তুরস্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন, এই আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক একটি নতুন কৌশলগত উচ্চতায় উন্নীত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনা নিয়েএগিয়ে যাচ্ছে।

মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের এই সাক্ষাৎ অত্যন্ত আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আমার মূল্যবান বন্ধু ও ভাই’ হিসেবে সম্বোধন করেছেন, যা বাংলাদেশের প্রতি তুরস্কের বিশেষ আগ্রহের বহিঃপ্রকাশ।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক গড়ে তোলার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে। প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে প্রাথমিক আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি।

জ্বালানি খাতের অংশীদারত্ব নিয়ে প্রতিমন্ত্রী জানান, গভীর সমুদ্রে খনিজ অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ এসব ক্ষেত্রে শক্তিশালী বিনিয়োগ অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। এছাড়া বিমান চলাচল খাতে বিনিয়োগ নিয়েও দুই নেতা মতবিনিময় করেছেন।

রোহিঙ্গা সংকট নিরসনে উভয় দেশ একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। চলতি নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) শুনানির পর প্রত্যাবাসন প্রক্রিয়াকে কীভাবে আরও গতিশীল করা যায়, তা নিয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্ব আলোচনা করেছেন। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করাই উভয় দেশের লক্ষ্য।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও তাঁর সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

সফর শুরুর প্রাক্কালে ইস্তাম্বুলে যাত্রাবিরতিকালে প্রেসিডেন্ট এরদোয়ানের বিশেষ আতিথেয়তায় প্রধানমন্ত্রীকে ভিভিআইপি স্টেট গেস্ট হাউসে স্বাগত জানানো হয়েছিল। আন্তালিয়ায় পৌঁছালে দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

জলবায়ু পরিবর্তন ও অর্থায়নের বিষয়ে বাংলাদেশ বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর পক্ষ থেকে নেতৃত্ব দিতে চায়। কপ-৩১ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে প্রতিনিধি দল বাংলাদেশের অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলার দাবিগুলো জোরালোভাবে তুলে ধরবে। গণতন্ত্রের পথে নতুন বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ বাড়ছে বলেও প্রতিমন্ত্রী মন্তব্য করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রেও বাংলাদেশ বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখতে চায়।বাংলাদেশ শুধু জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ নয়, বরং এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং জলবায়ু। তিনি জানান, কপ-৩১ সম্মেলনের বিভিন্ন বিষয়ভিত্তিক সংলাপ ও অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেবেন এবং জলবায়ু অভিযোজন, অর্থায়ন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহও বাড়ছে।

উল্লেখ্য যে, বুধবার প্রধানমন্ত্রীর বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ এবং প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টিও বৈঠকে উঠে আসে।

জনপ্রিয় সংবাদ

চাপে থাকলেও সঠিক পথেই দেশের অর্থনীতি: অর্থমন্ত্রী

Verified by MonsterInsights

নতুন উচ্চতায় বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক: হুমায়ুন কবীর

আপলোডের সময় : 09:52:17 am, Wednesday, 11 November 2026