ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার উন্মোচন

আবুধাবিভিত্তিক বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ তাদের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারকে অংশীদার ম্যাকলারেন রেসিংয়ের বিশেষ রঙ ও নকশায় সজ্জিত করেছে। এটি প্রথমবারের মতো কোনো বড় আকারের বাণিজ্যিক উড়োজাহাজে ফর্মুলা ওয়ান দলের স্বতন্ত্র ব্র্যান্ডিং ব্যবহারের ঘটনা। গত ১০ নভেম্বর আবুধাবির ইতিহাদ ইঞ্জিনিয়ারিং স্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে এই নতুন রূপ উন্মোচন করা হয়। অনুষ্ঠানের বিশেষত্ব ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়া, যেখানে একক বৃহৎ পর্দা উন্মোচনের মাধ্যমে একটি নতুন রেকর্ড গড়া হয়েছে।

উন্মোচন অনুষ্ঠানে ইতিহাদ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা আন্তোনোয়ালদো নেভেস বলেন, ফর্মুলা ওয়ান বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্তের মানুষকে একই সুতোয় বাঁধে এবং ভক্তদের মাঝে প্রবল উত্তেজনা তৈরি করে। ম্যাকলারেনের সাথে এই অংশীদারিত্ব ভক্তদের আরও কাছাকাছি পৌঁছাতে সহায়তা করবে। তিনি জানান, বিশেষ এই বিমানটি মঙ্গলবার মাদ্রিদের উদ্দেশ্যে প্রথম ফ্লাইট পরিচালনা করেছে এবং পর্যায়ক্রমে এটি ডাবলিন, মিলান, ভিয়েনা, বালি, ব্যাংকক ও দিল্লিসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে।

ম্যাকলারেন রেসিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ব্রাউন জানান, এই উদ্যোগ দুটি আন্তর্জাতিক ব্র্যান্ডকে এক সুতোয় গেঁথেছে, যা বিশ্বজুড়ে গ্রাহক ও ভক্তদের সাথে ইতিহাদের যোগাযোগ আরও দৃঢ় করবে। মূলত ১৫টি ভিন্ন নকশার বিকল্প পর্যালোচনা করে নেভেস ও ব্রাউন চূড়ান্ত এই নকশাটি নির্বাচন করেছেন। এই বিশেষ সাজের উড়োজাহাজটিতে ম্যাকলারেনের ঐতিহ্যবাহী প্যাপায়া বা কমলা রঙের আধিক্য ফুটিয়ে তোলা হয়েছে, যা বিমানে থাকা অবস্থায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্র্যান্ডের পরিচিতি বহন করবে।

ইতিহাদ ও ম্যাকলারেনের এই অংশীদারিত্ব চলতি বছরের শুরুর দিকে ঘোষণা করা হয়েছিল। চুক্তির অংশ হিসেবে ইতিহাদ ২০২৬ মৌসুম ও তার পরবর্তী সময়ের জন্য ম্যাকলারেন মাস্টারকার্ড ফর্মুলা ওয়ান দল এবং ম্যাকলারেন হাইপারকার দলের আনুষ্ঠানিক অংশীদার হিসেবে কাজ করছে। শুধু বিমানেই নয়, ম্যাকলারেনের রেসিং কার এবং চালকদের হেলমেটেও ইতিহাদের ব্র্যান্ডিং দেখা যাচ্ছে। এছাড়া ২০০৯ সাল থেকে এই বিমান সংস্থাটি ফর্মুলা ওয়ান আবুধাবি গ্রাঁ প্রিঁর শিরোনাম পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে। উল্লেখ্য, চলতি মৌসুমের শেষ প্রতিযোগিতাটি আগামী ৩ থেকে ৬ ডিসেম্বর আবুধাবির ইয়াস আইল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

চাপে থাকলেও সঠিক পথেই দেশের অর্থনীতি: অর্থমন্ত্রী

Verified by MonsterInsights

ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার উন্মোচন

আপলোডের সময় : 01:22:13 pm, Wednesday, 11 November 2026