টেকনাফের হ্নীলায় অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ :কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ফেনীতে চারজনকে অপহরণের মামলার এজাহারভুক্ত ও অভিযোগপত্রভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রংগীখালী বাজারের মাইনউদ্দিন মার্কেটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর টেকনাফ ক্যাম্পের সিপিসি-১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রংগীখালী জুম্মাপাড়ার বাসিন্দা খালেকুজ্জামান ওরফে খুইল্ল (২৮) ও নবী হোসেন (৩৪)।

এসআরবি-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, তাঁরা ফেনীতে চারজনকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ও অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইরানের স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী গঠন করল যুক্তরাষ্ট্র

Verified by MonsterInsights

টেকনাফের হ্নীলায় অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফের হ্নীলায় অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

আপলোডের সময় : 08:17:10 pm, Wednesday, 11 November 2026