চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি

মো:সাকিব, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় একটি বটগাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেখটোলার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবির একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় বটগাছের গোড়ায় পরিত্যক্ত অবস্থায় লাল ও কালো কসটেপে মোড়ানো দুটি ককটেল সদৃশ বস্তু দেখতে পায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সেগুলো উদ্ধার ও জব্দ করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল কিংবা আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা বস্তুগুলো নাশকতার উদ্দেশ্যে সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সর্বকালের সেরা ১২ ক্রিকেটার

Verified by MonsterInsights

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি

আপলোডের সময় : 09:44:27 pm, Wednesday, 11 November 2026