1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
লোকসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগ - Youth Tv news
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:৩৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

লোকসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৬৭ বার
লোকসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগ
লোকসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : লোকসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে হঠাৎ করে পদত্যাগ করেছেন ভারতের নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। তার পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন প্রেসিডেন্ট দ্রুপুদি মুর্মু।

তিনি পদত্যাগ করার আগে নির্বাচন কমিশনে আগে থেকে একটি পদ খালি ছিল। এখন কমিশনে শুধুমাত্র প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমার রয়ে গেছেন।

একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভে শনিবার (৯ মার্চ) জানিয়েছিল আগামী সপ্তাহে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তবে অরুণ গোয়েল পদত্যাগ করায় এ বিষয়টি ঝুলে গেছে।

১৯৮৫ সালের আইএএস ব্যাচের কর্মকর্তা অরুণ গোয়েল ২০২২ সালের ১৮ নভেম্বর সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন।

এর একদিন পরই তাকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগটি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল। ওই সময় আদালত জিজ্ঞেস করেছিলেন, অরুণকে নির্বাচন কমিশনার বানাতে ‘কিসের এত তাড়া ছিল।’

পরবর্তীতে এই পিটিশন খারিজ করে দেন আদালতের দুই সদস্যের বেঞ্চ। ওই সময় আদালত বলেছিলেন, সংবিধানের একটি বেঞ্চ বিষয়টি তদন্ত করেছে কিন্তু তারা অরুণ গোয়েলের নিয়োগ বাতিল করতে চায়নি।

এ বছর ভারতে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। বিশাল এ মহাযজ্ঞে অংশ নিতে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি শুরু করেছে। তারা এখন প্রার্থীতা চূড়ান্ত করছে।

ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি আবারও ক্ষমতায় আসবে। বর্তমানে অন্যান্য দলগুলোর তুলনায় বিজেপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। সূত্র: এনডিটিভি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com