1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে মিছিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে মিছিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৬৯ বার
লন্ডনে গাজায় যুদ্ধবিরতির দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ
লন্ডনে বিক্ষোভ-মিছিল। ফাইল ছবি: এপি।

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে মধ্য লন্ডনে মিছিল করেছে হাজার হাজার মানুষ। শনিবার (৯মার্চ) বিক্ষোভ মিছিলটি হাইড পার্ক কর্নার থেকে নাইন এলমসের মার্কিন দূতাবাস পর্যন্ত চলে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েল গাজায় আক্রমণের পর, লন্ডনে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) আয়োজিত দশম বিক্ষোভ-মিছিল ছিল এটি। মিছিলের সামনে গায়িকা শার্লট চার্চকে দেখা গেছে। নিরীহ ফিলিস্তিনিদের সংহতি জানাতে বিক্ষোভে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও মিছিলে ছিলেন সাবেক লেবার নেতা জেরেমি করবিন।

মিছিলে আপত্তিকর স্লোগান ও আক্রমণাত্বক প্ল্যাকার্ড বহন করায়, চারজনকে আটক করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে পুলিশের ওপর হামলা চালানোর জন্য। এছাড়া শনিবারের বিক্ষোভে তেমন কোন বিশৃঙ্খলা ঘটেনি।

চলতি সপ্তাহে সরকারের উগ্রপন্থাবিরোধী কমিশনার মন্তব্য করেন, লন্ডন শহরটি ছুটির দিনেও ইহুদিদের জন্য বিপদজনক জায়গা হয়ে উঠেছে। ইহুদিরা বাইরে বের হতে ভয় পাচ্ছে। তার এই মন্তব্যকে অসম্মানজনক উল্লেখ করে শনিবারের বিক্ষোভটি ডাকা হয়।

গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাব দিতে গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ইসরায়েলে নিহত হয়েছে কমপক্ষে এক হাজার ১৩৯ জন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com