1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চার ইউরোপীয় দেশ ও ভারতের ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চার ইউরোপীয় দেশ ও ভারতের ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৮৬ বার
চার ইউরোপীয় দেশ ও ভারতের ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি
রবিবার নয়া দিল্লিতে এই চুক্তি স্বাক্ষর হয়। ছবি: পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের মধ্যে না থাকা চারটি ইউরোপীয় দেশের সঙ্গে ভারত একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করেছে।

ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন (ইএফটিএ)-এর সঙ্গে চুক্তির ফলে ভারতে ১০০ কোটি ডলার বিনিয়োগ হবে বলে জানিয়েছে ভারতীয় বাণিজ্যমন্ত্রী। রবিবার (১০ মার্চ) এই চুক্তি স্বাক্ষর হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নরওয়ে, সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও লিচেনস্টাইন নিয়ে ইএফটিএ গঠিত।

গত দুই বছর ধরে মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য আলোচনা করে আসছে ভারত ও যুক্তরাজ্য। এর মধ্যেই ইএফটিএ-এর সঙ্গে এই চুক্তি সম্পন্ন করলো নয়া দিল্লি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার এক বিবৃতিতে বলেছেন, এই ঐতিহাসিক চুক্তি অর্থনৈতিক উন্নতি ও তরুণদের জন্য সুযোগ বৃদ্ধি করতে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।

আগামী দিনগুলো আরও সমৃদ্ধি ও সবপক্ষের প্রবৃদ্ধিসহ ইএফটিএ দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক শক্তিশালী করবে।

প্রায় ১৬ বছরের আলোচনার পর চুক্তিটি স্বাক্ষর হলো। চুক্তির আওতায় চারটি দেশের পণ্যের ওপর বেশিরভাগ আমদানি শুল্ক প্রত্যাহার করবে। বিনিময়ে আগামী ১৫ বছর ভারতে বিনিয়োগ করবে দেশগুলো।

ওষুধ, যন্ত্রপাতি ও উৎপাদনসহ বিভিন্ন খাতে এই বিনিয়োগ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। চুক্তিটি কার্যকরের আগে ভারত ও চারটি ইউরোপীয় দেশকে তা অনুস্বাক্ষর করতে হবে। সুইজার‍ল্যান্ড আগামী বছর তা করার পরিকল্পনা করছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com