1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজায় অস্বাভাবিক ওজনের নবজাতকরা অনাহারে মারা যাচ্ছে: ডব্লিউএইচও - Youth Tv news
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:৫০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজায় অস্বাভাবিক ওজনের নবজাতকরা অনাহারে মারা যাচ্ছে: ডব্লিউএইচও

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৭৬ বার
গাজায় অস্বাভাবিক ওজনের নবজাতকরা অনাহারে মারা যাচ্ছে: ডব্লিউএইচও
গাজায় অস্বাভাবিক ওজনের নবজাতকরা অনাহারে মারা যাচ্ছে। ছবি: আনাদোলু এজেন্সি

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহার দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। ফলে অঞ্চলটিতে জন্ম নেওয়া অস্বাভাবিক ওজনের নবজাতকরা মারা যাচ্ছে।

সেখানকার ডাক্তার ও চিকিৎসা কর্মীদের বরাতে মঙ্গলবার (১৯ মার্চ) এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

জেনেভায় জাতিসংঘের একটি সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও এর মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেছন, ‘সেখানকার গর্ভবতী মায়েদের ওজন অনেক কম এবং তারা পুষ্টির অভাবে গর্ভকালীন বিভিন্ন জটিলতায় ভুগছেন।’

হ্যারিস বলেন, ক্রমবর্ধমারনভাবে সেখানে আমরা এমন শিশুদের দেখছি যারা অনাহারের কারণে মৃত্যুর দ্বারপ্রান্তে রয়েছে। তাদের ঘন ঘন খাওয়ানো দরকার। আমাদের কাজ এখন অপুষ্টি স্থিতিশীলকরণ কেন্দ্র স্থাপন করা।’

তিনি আরও বলেন, ইতোমধ্যেই গাজার দক্ষিণে একটি কেন্দ্র স্থাপন করেছে তারা এবং উত্তরাঞ্চলেও অপুষ্টি স্থিতিশীলকরণ কেন্দ্র স্থাপনের চেষ্টা করা হচ্ছে।

তবে এই ধরনের কেন্দ্র গড়ে তুলতে যে পরিমাণ সরঞ্জামের প্রয়োজন সেগুলো আনার জন্য ‘প্রবেশ ও নিরাপত্তা’ প্রয়োজন, যা এই মূহুর্তে সম্ভব নয়।

৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালালে গাজায় দীর্ঘ যুদ্ধের সূত্রপাত হয়।

ইসরায়েলের পরিসংখ্যান অনুযায়ী, হামাসের ওইদিনের হামলায় প্রায় ১২০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

এসময় আরও ২৫৩ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা। ওই হামলার জবাবে গাজায় ওইদিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩১ হাজার ৮০০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৭৪ হাজার ।

জাতিসংঘের সংস্থার মতে, গাজায় দুর্ভিক্ষ আসন্ন। শুধু মানবিক সহায়তার টেকসই প্রবেশ এবং আরও সরবরাহ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে পারে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com