1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজায় এখন পর্যন্ত নিহত ৬০০ ইসরায়েলি সেনা - Youth Tv news
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:০০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজায় এখন পর্যন্ত নিহত ৬০০ ইসরায়েলি সেনা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৪৮ বার
গাজায় এখন পর্যন্ত নিহত ৬০০ ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক
গাজায় অভিযানের সময় আরও এক ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। ২০ বছর বয়সী ওই সেনার নাম নাদাভ কোহেন। এ নিয়ে গাজায় গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬০০ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে।

সোমবার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী বা আইডিএফ এক বিবৃতিতে সেনা নিহত হওয়ার বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ৭ অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার পর থেকে গাজায় এখন পর্যন্ত ৬০০ সেনা নিহত হয়েছে।

এদিকে, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর সাড়ে পাঁচ মাস পেরিয়েছে। এখনো স্থল ও আকাশপথে নির্বিচার হামলা চলছে। এতে প্রতিদিনই শত শত ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে।

একই সঙ্গে ধ্বংস করা হয়েছে বহু বাড়ি-ঘর, মসজিদ, স্থাপনা। হামলা থেকে বাদ যায়নি হাসপাতালও। সেখানকার বেশিরভাগ হাসপাতালেই অভিযান চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।

ফলে চিকিৎসা নেয়ার মতো আর কোনো হাসপাতালই এখন অবশিষ্ট নেই।অঞ্চলটিতে গত ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮২ জনে।

এই সময়ের মধ্যে আইডিএফের হামলায় আহত হয়েছে আরো অন্তত ৭৫ হাজার ২৯৮ জন ফিলিস্তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com