1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান ২১ রোগীর মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান ২১ রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৬৪ বার
গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান ২১ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
গাজার আল-শিফা হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস।

রবিবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত ১৮ মার্চ থেকে ইসরায়েলি অভিযানে অন্তত ২১ রোগী মারা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল- জাজিরা এ খবর জানিয়েছে।

এক্সে দেওয়া পোস্টে আল-শিফা হাসপাতালে প্রায় দুই সপ্তাহ ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন ডব্লিউএইচও প্রধান।

তিনি বলেছেন, হাসপাতালের বিধ্বস্ত ভবনের মধ্যে এখনও ১০৭ জন রোগী আছেন, যাদের অবস্থা খুবই করুণ। তাদের জন্য নেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা। এছাড়া প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে কোনও রকম পথ্য বা অন্যান্য সামগ্রিরও অভাব রয়েছে।

হাসপাতালে গুরুতর ২৮ রোগী ও ৪ শিশু রয়েছে দাবি করে টেড্রোস আডানম গেব্রিয়াসিস আরও জানান, তাদের জন্য ডায়াপার, ইউরিন ব্যাগ এমনকি ক্ষতস্থান পরিষ্কারের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থাও নেই।

পানির অভাব বিশেষভাবে উদ্বেগজনক উল্লেখ করে তিনি জানান, গতকাল শনিবার পর্যন্ত প্রতি ১৫ জনের জন্য শুধু একটি পানির বোতল অবশিষ্ট ছিল।

এছাড়া খাবারের পরিমাণও সীমিত যা ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য জীবনের হুমকিস্বরূপ বলেও উল্লেখ করেছেন ডব্লিউএইচও প্রধান। হাসপাতালে অবিলম্বে ত্রাণ সতায়তা পাঠাতে মানবিক কর্মীদের সেখানে প্রবেশে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-শিফা হাসপাতাল থেকে সোমবার সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। তবে দুই সপ্তাহ ধরে চলা ধ্বংসযজ্ঞে হাসপাতালটির কিছুই আর অবশিষ্ট নেই।

ধ্বংসস্তূপের চারপাশে মৃতদেহ ছড়িয়ে আছে বলে জানা গেছে। সূত্র: রয়টার্স।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com