1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মস্কোতে কনসার্টে হামলা: রাশিয়াকে সতর্ক করেছিল ইরান? - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মস্কোতে কনসার্টে হামলা: রাশিয়াকে সতর্ক করেছিল ইরান?

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৬৮ বার
মস্কোতে কনসার্টে হামলা: রাশিয়াকে সতর্ক করেছিল ইরান?

আন্তর্জাতিক ডেস্ক
গত মাসে মস্কোর কাছে একটি কনসার্ট হলের বন্দুক হামলা ও বিস্ফোরণের ঘটনায় শতাধিক মানুষ হতাহত হয়েছিল।

রাশিয়ার মাটিতে এই ধরনের ‘সন্ত্রাসী অভিযানের’ আশঙ্কার বিষয়ে আগে থেকেই সতর্ক করেছিল ইরান।

বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে সংস্থাটি এই খবর জানিয়েছে।

২০ বছরের মধ্যে রাশিয়ার অভ্যন্তরে ঘটা সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ছিল ২২ মার্চের হামলা। ওইদিন মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে কনসার্টকারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় চার বন্দুকধারী।

এ সহিংসতায় কমপক্ষে ১৪৪ জন নিহত হন এবং আহত হন আরও শতাধিক। এই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী (আইএস)।

একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ‘রাশিয়ায় হামলা হওয়ার কয়েকদিন আগেই দেশটির অভ্যন্তরে একটি সম্ভাব্য বড় সন্ত্রাসী হামলার তথ্য শেয়ার করেছিল ইরান।

দেশটি ইরানে মারাত্মক বোমা হামলার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদের সময় এই তথ্য জেনেছিল।’

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানুয়ারিতে জানিয়েছিল, ৩ জানুয়ারি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান শহরে জোড়া বোমা হামলার সঙ্গে জড়িত ৩৫ জনকে গ্রেফতার করেছে দেশটি।

ওই হামলায় কেরমানে প্রায় ১০০ জন নিহত হন। ১৯ জানুয়ারি মন্ত্রণালয়টি ওই হামলার সঙ্গে জড়িত ইসলামিক স্টেটের আফগানিস্তান ভিত্তিক শাখা আইএসআইএস-খোরাসান (আইএসআইএস-কে) এর এক কমান্ডারকে গ্রেফতার করার কথা জানিয়েছিল।

ইরান বিস্ফোরণের দায় স্বীকার করেছিল আইএস। কেরমানের ওই হামলার ঘটনাটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটিতে হওয়া সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা ছিল।

মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছিল ইরানে ৩ জানুয়ারির হামলা এবং মস্কোয় ২২ মার্চের গোলাগুলি উভয়ই আইএসআইএস-কে করেছে৷

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com