তাইওয়ানে ভূমিকম্পে এক হাজার আহত, নিখোঁজ হোটেল কর্মী

ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক
তাইওয়ানের-ভূমিকম্পে-হাজার-ছাড়াল-আহতের-সংখ্যাতাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েনে বুধবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় বৃহস্পতিবার কাজ করেন সংশ্লিষ্ট কর্মীরা।

তাইওয়ানের অগ্নিনিরাপত্তা বিভাগ জানায়, ভূমিকম্পে আহত হয় এক হাজার ৫০ জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ৫২ জন।

তাইওয়ানের পূর্বাঞ্চলে বুধবার সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্পে আহত ব্যক্তির সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় প্রাণহানি হয়েছে নয়জনের। পূর্ব এশিয়ার দেশটির কম বসতিপূর্ণ কাউন্টি হুয়ালিয়েনে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে গতকাল সকালে, যে সময়টাতে কর্মস্থল ও স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বাসিন্দারা।

ভূকম্পনে রাজধানী তাইপের বিভিন্ন ভবন কেঁপে উঠলেও সেখানে ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্য নয়। তাইওয়ানের অগ্নিনিরাপত্তা বিভাগ জানায়, ভূমিকম্পে আহত হয় এক হাজার ৫০ জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ৫২ জন।

এদিকে দেশটির তারোকো ন্যাশনাল পার্কের একটি রিসোর্টে যাওয়ার পথে নিখোঁজ ৫০ জনের মতো হোটেলকর্মীর মধ্যে প্রায় ২৪ জনের সন্ধান মিলেছে।

অগ্নিনিরাপত্তা বিভাগ জানায়, ওই কর্মীরা একটি মহাসড়কে আটকা পড়েছিলেন। বিভাগটি আরও জানায়, ২৬ জন কর্মীর আরেকটি দলকেও পাওয়া গেছে।

ভূমিকম্পের পরের দিন সকালে একটি খনি এলাকায় আটকে পড়া ছয়জনকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়।

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা বাংলাদেশ

Verified by MonsterInsights

তাইওয়ানে ভূমিকম্পে এক হাজার আহত, নিখোঁজ হোটেল কর্মী

আপলোডের সময় : 05:54:01 am, Thursday, 4 April 2024