1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধে ব্রিটিশ বিচারপতির আহ্বান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধে ব্রিটিশ বিচারপতির আহ্বান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৭৫ বার
ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধে ব্রিটিশ বিচারপতির আহ্বান
অস্ত্র হাতে ইসরায়েলি সেনা। ছবি: রয়টার্স।

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের তিন সাবেক বিচারপতি।

বুধবার (৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

১৭ পৃষ্ঠার ওই চিঠিতে স্বাক্ষর করেছেন ৬০০ জনের বেশি আইন বিশেষজ্ঞ, ব্যারিস্টার, সাবেক বিচারক ও আইন বিষয়ক শিক্ষাবিদ।

তাদের মধ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি লর্ড সাম্পশন ও লর্ড উইলসন আছেন। এছাড়া আরও ৯ বিচারক ও ৬৯ জন কেসি রয়েছেন।

চিঠিতে প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলে অস্ত্র পাঠিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করছে যুক্তরাজ্য। সেই সাথে যুক্তরাজ্যকে গণহত্যার অভিযোগেও অভিযুক্ত করা হতে পারে।

গাজায় ইসরায়েলি হামলায় ব্রিটেনের তিন নাগরিকসহ সাত ত্রাণকর্মী নিহত হওয়ার পর থেকেই আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ দলগুলোর চাপের মুখে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এরই মধ্যেই তাকে ওই চিঠি পাঠানো হলো।

চিঠিতে আরও বলা হয়েছে, গণহত্যা সনদের সম্ভাব্য লঙ্ঘনসহ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এড়াতে যুক্তরাজ্যের জরুরি পদক্ষেপ নেওয়া দরকার।

মঙ্গলবার সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেছিলেন, অস্ত্র বাণিজ্যে ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা রয়েছে যুক্তরাজ্যের।

ব্রিটিশ নাগরিকসহ সাত ক্রাণকর্মীর মৃত্যুতে ইসরায়েলি হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। তবে অস্ত্র বিক্রির বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

জার্মানি ও ইতালিসহ অন্যান্য দেশের তুলনায় অস্ত্র বিক্রিতে পিছিয়ে আছে যুক্তরাজ্য। বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ইসরায়েলের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে।

বিশেষ করে এমন এক সময়ে এই চাপ আসছে, যখন গাজায় সংঘাতে ভূমিকার কারণে নতুন করে আন্তর্জাতিক তদন্তের আওতায় আনা হচ্ছে ইসরায়েলকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com