1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৯৪ বার

মোঃ খলিলুর রহমান নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে রাবেয়া বেগম (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ বেরুবন্ধ ময়দানের পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাবেয়া বেগম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মো. সবুজ ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ‘মীরগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে দক্ষিণ বেরুবন্ধ ময়দানের পার এলাকায় পৌঁছালে অসাবধানতায় ওড়না চাকায় জড়িয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় রাবেয়া। পরে তাকে আহত অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্য পাঠিয়েছি। বর্তমানে লাশ নীলফামারী জেনারেল হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com