1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জামায়াত নির্বাচন চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে-এমপি রানু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জামায়াত নির্বাচন চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে-এমপি রানু

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৪ বার

 

মশিউর রহমান ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের (২য় ও ৩য়) তলার উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত এমপি রেহেনা আক্তার রানু বলেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বিএনপি’র ভুমিধ্বস জয় পেয়েছে কিন্তু আপনারা নীলফামারীতে ধানের শীষ বিজয়ী হতে পারেননি।
এতে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের কোন ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে এই এলাকার মানুষের।
বৃহস্পতিবার দুপুরে (৩০জুলাই) নীলফামারী শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজে মসজিদ ও একাডেমিক ভবনের (২য় ও ৩য়) তলার উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করে রেহেনা আক্তার রানু বলেন, জামায়াত নির্বাচন চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে। নির্বাচনের আগে ধোঁকাবাজি করেছে, জান্নাতের টিকিট বিক্রি করেছে।
আসছে স্থানীয় সরকার নির্বাচনে যারা স্বাধীনতার বিরোধীতা করেছিলো ওই সমস্ত গোষ্ঠিকে প্রত্যাখ্যান করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর আহবায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ থেকে ১৭ঘন্টা কাজ করেন। সকাল নয়টায় সচিবালয় যান আর বাড়িতে ফেরেন রাত ১১টায়।
তিনি যেভাবে হাল ধরেছেন আপনাদের সকলের যদি সমর্থন থাকে তাহলে আগামী পাঁচ বছর পর দেশের আর্থসামাজিক অবস্থার বিরাট পরিবর্তণ ঘটবে।
সাবেক সংসদ সদস্য তুহিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন কার্ড দেয়ার যে ব্যবস্থা করছেন এগুলো তৃণমুল একেবারে নিচের স্তুরের গরীব মেহনতি মানুষদের কথা চিন্তা করেই করেছেন।
বেশির ভাগ সময় গরীব মেহনতি মানুষদের কথা রাজনীতিবীদ রাষ্ট্র চিন্তা করে না কিন্তু এই ব্যবস্থা করেছেন তারেক রহমান।
বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের সহধর্মিনী তামান্না ইয়াসমিন।
মশিউর রহমান ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি সোহায়েল পারভেজ সভায় সভাপতিত্ব করেন।
মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে দেড় কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবনের (২য় ও ৩য়) তলা ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ এবং জেলা পরিষদের অর্থায়নে ৩লাখ টাকা দিয়ে মসজিদ নির্মাণ কাজ শুরু হলো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com