1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের অকাল মৃত্যু, এলাকায় শোকের ছায়া - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের অকাল মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৫ বার

বগুড়া শহরের নারুলী মধ্যপাড়া এলাকায় নিজ বাসভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ জীবন (১৬) নামের এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন বগুড়া সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের নারুলী মধ্যপাড়া রেললাইন সংলগ্ন বাসিন্দা এবং ‘বাবলু ডিপার্টমেন্টাল স্টোর’-এর স্বত্বাধিকারী মোঃ বাবলু মিয়ার দ্বিতীয় পুত্র। মৃত্যুকালে সে বাবা-মা, দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ এশা স্থানীয় বুদা প্রামাণিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

কিশোর জীবনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মোঃ রোস্তম আলী, সাবেক কাউন্সিলর মোঃ জুলফিকার আলী শেখ লিপটন, নারুলী উত্তরণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন প্রধান, বুদা প্রামাণিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফাইদুল আহাদ রুমি, কোষাধ্যক্ষ মোঃ রেজাউল করিম রয়েল, নারুলী মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম এবং সমাজসেবক মোঃ আব্দুল মান্নান মুঞ্জু। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com