1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সাথে গার্ল গাইডস্ এর মতবিনিময় সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সাথে গার্ল গাইডস্ এর মতবিনিময় সভা

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৩ বার

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সাথে গার্ল গাইডস্ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন জেলা ও স্থানীয় শাখার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, গার্ল গাইডস্ এসোসিয়েশনের স্থানীয় কমিশনার মনোয়ারা বেগম লিলি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা সম্পাদিকা শাহানুর বেগম চৌধুরী, স্থানীয় সম্পাদিকা ফরাতন নাহার প্যারিস, স্থানীয় কোষাধ্যক্ষ আঞ্জুমান আরা মুক্তা, জেলা কোষাধ্যক্ষ সালেহা খাতুন, ওয়ারেন্ট গাইডার আজিজা আক্তার জাহান, সদস্য প্রীতি গাঙ্গুলীসহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক রফিকুল হক বলেন শিশুদের শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হলে বিদ্যালয়ে সকল শিক্ষকদের একসাথে কাজ করতে হবে। বাল্যবিবাহ, ইভটিজিং, আত্মহত্যার বিষয়ে খেয়াল রাখতে হবে।

বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের জন্য প্রধান শিক্ষকদের দিকনির্দেশনা দেন তিনি।

সেখানে জেলার ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষিকা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com