1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শেরপুরে বিস্ফোরক ও হামলা মামলায় আ.লীগের সাধারণ সম্পাদক ও কৃষক লীগ সভাপতি গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শেরপুরে বিস্ফোরক ও হামলা মামলায় আ.লীগের সাধারণ সম্পাদক ও কৃষক লীগ সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৬ বার

বগুড়ার শেরপুরে ককটেল বিস্ফোরণ, হামলা ও সহিংসতার অভিযোগে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মির্জাপুর ইউনিয়নের ভাদাইশপাড়া গ্রামের আলহাজ মোখলেসার রহমানের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মির্জাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান (৪৮) এবং শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ফরমান আলীর ছেলে ও কৃষক লীগের শাহবন্দেগী ইউনিয়ন শাখার সভাপতি মো. তোফাজ্জল হোসেন (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় দায়ের করা এফআইআর নং-২৪ (জিআর নং-২৮৩/২০২৪) মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, আব্দুল হান্নান মামলার এজাহারভুক্ত আসামি এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তোফাজ্জল হোসেনকে আসামি হিসেবে শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

শেরপুর থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com