1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ব্রাজিল উপকূলে নৌকায় মিলল পচনশীল ২০টি মরদেহ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ব্রাজিল উপকূলে নৌকায় মিলল পচনশীল ২০টি মরদেহ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৭২ বার
ব্রাজিল উপকূলে নৌকায় মিলল পচনশীল ২০টি মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক
উত্তর-পূর্ব ব্রাজিলের উপকূলে একটি নৌকায় অন্তত ২০টি পচনশীল মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

নৌকাটি প্যারার উত্তর-পূর্বে ব্রাগান্সার উপকূলে পাওয়া গেছে বলে রোববার (১৪ এপ্রিল) ঘোষণা করেছে ব্রাজিলের ফেডারেল পাবলিক মিনিস্ট্রি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নৌকায় অন্তত ২০টি মরদেহ পাওয়া গেছে, কিন্তু দেহাবশেষ পচে যাওয়ার কারণে নৌকায় কতজন মারা গেছে তা জানা যায়নি।

নৌকাটি প্যারার যে অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে সে স্থানটি রাষ্ট্রীয় রাজধানী বেলেম থেকে ১৮৫ মাইল দূরে।

এদিকে তদন্তকারীরা জানিয়েছেন, নিহতরা ব্রাজিলের না হলেও সম্ভবত ক্যারিবিয়ান থেকে এসেছেন বলে মনে করা হচ্ছে।

আর স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ব্রাজিলিয়ানদের নিখোঁজ হওয়ার সাম্প্রতিক কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র : সিএনএন

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com