ব্রাজিল উপকূলে নৌকায় মিলল পচনশীল ২০টি মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক
উত্তর-পূর্ব ব্রাজিলের উপকূলে একটি নৌকায় অন্তত ২০টি পচনশীল মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

নৌকাটি প্যারার উত্তর-পূর্বে ব্রাগান্সার উপকূলে পাওয়া গেছে বলে রোববার (১৪ এপ্রিল) ঘোষণা করেছে ব্রাজিলের ফেডারেল পাবলিক মিনিস্ট্রি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নৌকায় অন্তত ২০টি মরদেহ পাওয়া গেছে, কিন্তু দেহাবশেষ পচে যাওয়ার কারণে নৌকায় কতজন মারা গেছে তা জানা যায়নি।

নৌকাটি প্যারার যে অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে সে স্থানটি রাষ্ট্রীয় রাজধানী বেলেম থেকে ১৮৫ মাইল দূরে।

এদিকে তদন্তকারীরা জানিয়েছেন, নিহতরা ব্রাজিলের না হলেও সম্ভবত ক্যারিবিয়ান থেকে এসেছেন বলে মনে করা হচ্ছে।

আর স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ব্রাজিলিয়ানদের নিখোঁজ হওয়ার সাম্প্রতিক কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র : সিএনএন

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা বাংলাদেশ

Verified by MonsterInsights

ব্রাজিল উপকূলে নৌকায় মিলল পচনশীল ২০টি মরদেহ

আপলোডের সময় : 04:03:43 am, Tuesday, 16 April 2024