মার্কিন নিষেধাজ্ঞা হবে ‘অযৌক্তিক ও ভুল’ সিদ্ধান্ত: ইসরায়েলের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের একটি সামরিক ইউনিটের ওপর মার্কিন নিষেধাজ্ঞা হবে ‘অযৌক্তিক ও ভুল সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উদ্যোগে আপত্তি জানিয়ে রবিবার (২১ এপ্রিল) এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী ইয়োভ কিশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলের শিক্ষামন্ত্রী ইয়োভ কিশ বলেন, আমাদের সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেওয়া ভুল হবে।

ইসরায়েলি কর্মকর্তাদের কাছে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

কিশ আগেই বলেছিলেন, অধিকৃত পশ্চিম তীরে অবস্থানরত ইসরায়েলের এলিট ফোর্স ‘নেদযাহ ইয়েহুদা ব্যাটেলিয়ন’-এর ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে যুক্তরাষ্ট্র।

এই খবরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এমন কোনও সিদ্ধান্তকে প্রতিরোধ করতে তার সরকার সর্বশক্তি দিয়ে লড়বে

জনপ্রিয় সংবাদ

শূন্য অভিবাসন ব্যয়ে ডিসেম্বরে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি

Verified by MonsterInsights

মার্কিন নিষেধাজ্ঞা হবে ‘অযৌক্তিক ও ভুল’ সিদ্ধান্ত: ইসরায়েলের হুঁশিয়ারি

আপলোডের সময় : 02:42:30 pm, Sunday, 21 April 2024