1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মার্কিন নিষেধাজ্ঞা হবে ‘অযৌক্তিক ও ভুল’ সিদ্ধান্ত: ইসরায়েলের হুঁশিয়ারি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মার্কিন নিষেধাজ্ঞা হবে ‘অযৌক্তিক ও ভুল’ সিদ্ধান্ত: ইসরায়েলের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৭০ বার
মার্কিন নিষেধাজ্ঞা হবে ‘অযৌক্তিক ও ভুল’ সিদ্ধান্ত: ইসরায়েলের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের একটি সামরিক ইউনিটের ওপর মার্কিন নিষেধাজ্ঞা হবে ‘অযৌক্তিক ও ভুল সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উদ্যোগে আপত্তি জানিয়ে রবিবার (২১ এপ্রিল) এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী ইয়োভ কিশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলের শিক্ষামন্ত্রী ইয়োভ কিশ বলেন, আমাদের সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেওয়া ভুল হবে।

ইসরায়েলি কর্মকর্তাদের কাছে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

কিশ আগেই বলেছিলেন, অধিকৃত পশ্চিম তীরে অবস্থানরত ইসরায়েলের এলিট ফোর্স ‘নেদযাহ ইয়েহুদা ব্যাটেলিয়ন’-এর ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে যুক্তরাষ্ট্র।

এই খবরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এমন কোনও সিদ্ধান্তকে প্রতিরোধ করতে তার সরকার সর্বশক্তি দিয়ে লড়বে

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com