
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন। তিনি দেয়াত কলম মার্কায় পেয়েছেন ৩৭ হাজার ৫৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অহিদুজ্জামান আনারস মার্কায় পেয়েছের ১২ হাজার ২৯১ ভোট। অপর প্রার্থী আব্দুল মান্নান মিন্নু মোটরসাইকেল মার্কায় পেয়েছেন ৩ হাজার ৯২৯ ভোট ও ইব্রাহীম খলিল ঘোড়া মার্কায় পেয়েছেন এক হাজার ৭৯১ ভোট।