1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় ১৫ হাজার বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় ১৫ হাজার বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৮২ বার

 

২৯ জুন সোমবার  সকাল ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার হাড়িখালী পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধের উপর বন বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বিভিন্ন প্রজাতির ( ফলজ, বনজ ও ঔষধি ) ১৫ হাজার বৃক্ষের চারা রোপন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা।
বনবিভাগ সূত্রে জানা গেছে, তেরখাদা উপজেলার হাড়িখালী গাজী বাড়ি সুইস গেট হতে হাড়িখালী মান্দার ফকিরের বাড়ি পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুলতলা এস এফ এন টি সি, খুলনা ও সামাজিক বনবিভাগ বাগেরহাট, মোঃ মোহসীন হাওলাদার।

বৃক্ষ রোপন অভিযান পরিচালনাকালে এছাড়াও বনবিভাগের স্টাফগণ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা বলেন, একটি গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদী ভাঙ্গন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে।

এসব চ্যালেঞ্জ মোকবেলায় বৃক্ষ রোপনের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই চলবে না, গাছের পরিচর্যাও করতে হবে। তিনি বলেন, ছোটো ছোটো উদ্যোগই একদিন সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষ রোপন কার্যক্রমে সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি, দেশ ও পরিবেশ রক্ষায় সকলকে একটি করে গাছ লাগানোর জন্য উদাত্ত আহবান জানান।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights