1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ার আমতলা মোড়ে মাদক ব্যবসার অভিযোগ, সিজানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ স্থানীয়দের - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:১৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ার আমতলা মোড়ে মাদক ব্যবসার অভিযোগ, সিজানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ স্থানীয়দের

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২২২ বার

বগুড়া শহরের আমতলা মোড় সেউজগাড়ী এলাকায় মোঃ সিজান হোসেন (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে মাদক ব্যবসা ও প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি ওই এলাকার মোঃ তারু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিজান দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে অভিযোগ করা হচ্ছে, মাঝে মাঝে ইয়াবার নামে বিভিন্ন ব্যক্তির কাছে ‘মায়া বড়ি’ দিয়ে প্রতারণা করছেন তিনি। এতে কিছু মাদকসেবী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেও এ ধরনের কর্মকাণ্ড চলায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, সিজানের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে এবং বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়রা আরও বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে এলাকায় মাদকের বিস্তার রোধ করা যায়।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মাদক সংক্রান্ত যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হয়। অভিযোগের সত্যতা যাচাই করে প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com