1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিএনপির রাজনীতির মূল শক্তি হচ্ছে জনগণ: আজিজুল বারী হেলাল - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:১৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিএনপির রাজনীতির মূল শক্তি হচ্ছে জনগণ: আজিজুল বারী হেলাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪৭ বার

 

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, জনগণের প্রত্যক্ষ সমর্থনে গঠিত বিএনপি সরকার দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করছে।

নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই সরকারের প্রধান অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে জনগণের সেবা করার জন্য, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য নয়। তাই দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়নের সুফল পৌঁছে দিতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ঠিক তেমনি রূপসার জনগণের কষ্ট লাঘব এবং জীবনমান উন্নয়নই আমার মূল লক্ষ্য। এজন্য জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সকলকে জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তাদের সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা গ্রহণযোগ্য হবে না। বিএনপির রাজনীতির মূল শক্তি হচ্ছে জনগণ, এই জনগণের ভাগ্যন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তাই জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হলে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি কিংবা ক্ষমতার অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং মানুষের সুখ-দুঃখের সাথী হতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন ও স্থিতিশীলতার ধারাকে আরও বেগবান করতে সরকার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছে। রাজনৈতিক প্রতিহিংসা নয়, জাতীয় ঐক্য, সম্প্রীতি এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের আস্থা ধরে রাখতে নিয়মিত গণসংযোগ, মতবিনিময় এবং জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে। আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি ২৬ জুন ( শুক্রবার ) রাতে আইচগাতী ইউনিয়নের দেয়াড়া-যুগিহাটি-শোলপুর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এলাকার জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইচগাতী ইমাম পরিষদের আহ্বায়ক হযরত মাওঃ মাহবুবুর রহমান, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, বিএনপির সদস্য আনিসুজ্জামান আনিস, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, শেখ আজগর আলী, শাহানুর রহমান আরজু, নাজমুস সাকিব পিন্টু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, হাফেজ মাওঃ শাহা-আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ রহমান এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা আলতাফ মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলা দলের সহ-সভাপতি শাহানাজ ইসলাম, বিএনপি নেতা এসএম আবু সাঈদ, শফিকুল ইসলাম শফিক, শাহাবুদ্দিন লাভু, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, ইমতিয়াজ আলী সুজন, ইন্দ্রজিত চক্রবর্তী, কামাল, মাসুদ, ওমর ফারুক প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com