
গাইবান্ধা সদর উপজেলার উত্তর ঘাগোয়া (মহুরীপাড়া) গ্রামে পূর্ব শত্রুতার জেরে আয়নাল হোসেন (৪০) নামে এক যুবককে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল ২৬ জুন রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় আয়নাল হোসেন বাড়ির সামনের রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে রাশেদসহ ৩-৪ জন লাঠি, লোহার রড ও ধারালো ছোড়া নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।আয়নাল মাটিতে লুটিয়ে পড়লে আসামীরা তার পকেট থেকে নগদ ৫,৫০০ টাকা এবং ২২,০০০ টাকা মূল্যের একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।