
বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচী বাস্তবায়নে আওতায় ঠাকুরগাঁওয়ে বৃক্ষ রোপন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পৌর শহরের হাজিপাড়া এলাকায় হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয় র্যালিটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা গেট হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মিনহায উল
ফেরদৌস, সহকারী প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ মিলন, সিনিয়র শিক্ষক শফিজুল ইসলাম, মামুনুর রশিদ, শিক্ষিকা আজিজা আখতার জাহান, তাসলিমা আক্তারসহ অন্যান্যরা।
সেখানে ছাত্র-ছাত্রীরা বলেন বর্তমান প্রধানমন্ত্রী একটি সুন্দর উদ্যোগ নিয়েছে যেটা আসলে প্রশংসনীয়। তার উদ্যোগে স্কুল থেকে বিভিন্ন প্রজাতের গাছের চারা শিক্ষার্থীদের মাঝে তুলে দেয়া হয়েছে। যত্ন সহকারে তারা এই কাজগুলো তারা বড় করবেন। সকলের মাঝে যেন গাছের চারা বিতরণ করা হয় সেই আহ্বান জানান শিক্ষার্থীরা।
পরে প্রতিষ্ঠানটিতে বৃক্ষরোপণ করা হয় ও বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে শতাধিক বিভিন্ন প্রজাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।