1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মনিরুল ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মনিরুল ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২২ মে, ২০২৪
  • ৭৬ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম জয়লাভ করেছেন। তিনি আনারস মার্কায় পেয়েছেন ৪০ হাজার ৬৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা ঘোড়া মার্কায় পেয়েছেন ১৮ হাজার ৪৪৩ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুবনা তাক্ষী দোয়াতকলম মার্কায় পেয়েছেন ৪ হাজার ১৩৯ ভোট ও রেজাউল ইসলাম মোটরসাইকেল মার্কায় পেয়েছেন এক হাজার ৯১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ ইমরানুর রশীদ। তিনি চশমা মার্কায় পেয়েছেন ৪১ হাজার ১৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান মিন্টু তালা মার্কায় পেয়েছেন ১৭ হাজার ৯৫৬ ভোট ও ইদ্রিস আলী টিউবওয়েল মার্কায় পেয়েছেন ৫ হাজার ১১৭ ভোট। এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন সুলতানা কলস মার্কায় ২৪ হাজার ৪৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমেনা খাতুন হাঁস মার্কায় পেয়েছেন ১৬ হাজার ৪৮২ ভোট, সাহানা আক্তার ফুটবল মার্কায় পেয়েছেন ১৪ হাজার ৩৯৫ ভোট ও আছিয়া খাতুন পদ্মফুল মার্কায় পেয়েছেন ৮ হাজার ৭৪০ ভোট।

Open photo

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com