1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাত পোহালেই অভয়নগর উপজেলা ভোট গ্রহণ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাত পোহালেই অভয়নগর উপজেলা ভোট গ্রহণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৯১ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে যশোর অভয়নগর উপজেলা নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি।বুধবার (২৯ মে) বুধবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পযর্ন্ত বিরতীহিনভাবে ভোট গ্রহণ চলবে।ইতিমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ হয়েছে। অভয়নগর উপজেলা নির্বাচনে মরিয়া হয়ে মাঠে নেমেছে ক্ষমতাসীন দলের দুই নেতা। চেয়ারম্যান পদে রাজঘাট শিল্পাঞ্চলের শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, অভয়নগর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রবিন অধিকারী (ব্যাচা) আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। অপদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলিয়ার রহমান মোটর সাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই প্রার্থীই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।তীব্র তাপদাহ ও টানা বৃষ্ঠি উপেক্ষা করে শেষ মুহূর্তে প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।উপজেলা সদরসহ আটটি ইউনিয়নে মাইকিং লিফলেট বিতরণ করে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইছেন প্রার্থী এ কর্মী সমর্থকরা। তবে নির্বাচনে জামায়াত ও বিএনপি অংশ না নেয়ায় কর্মীদের মধ্যে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে। ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে জল্পনা কল্পনা।কাকে তারা ভোট প্রয়োগ করবে।ভোটার বিষয়টি নিয়ে চুলছেরা বিশ্লেষণ করছেন। অভয়নগর উপজেলার চেয়ারম্যান পদে এ নির্বাচন হয়ে উঠেছে তীব্র প্রতিদ্বন্দিতা ও জমজমাট। শেষ পযর্ন্ত কোন নেতা চেয়ারম্যান হিসেবে উপজেলা পরিষদের চেয়ার দখল করবেন তা এবার বলা কঠিন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বতর্মান আক্তাররুজ্জামান তারু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী।বর্তমান ভাইস চেয়ারম্যান ডা: মিনারা পারভীন (ফুটবল),জেলা পরিষদের সদস্যও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লায়লা খাতুন (কলস) ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ডা:সাফিয়া খানম (হাঁস) আনারস প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী রবিন অধিকারী (ব্যাচা) প্রতিবেদককে বলেন,দীর্ঘদিন উপজেলাসহ আটটি ইউনিয়নের অসহায় গরীব দু:খী গণমানুষের সাথী হয়ে রয়েছি। আমার সাথে শ্রমিকলীগ,স্বেচ্ছা সেবকলীগ, পৌর ছাত্রলীগসহ আওয়ামী লীগের অধিকাংশ নেতা কর্মীরা রয়েছেন।জয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমার কর্মী ও সমর্থরা শতভাগ আশাবাদী। মোটর সাইকেল প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী সরদার অলিয়ার রহমান প্রতিবেদকে বলেন,শেখ হাসিনার যে উন্নয়ন সে উন্নয়নের একজন কর্মী হিসেবে উপজেলার কর্মী ও সমর্থকরা আমার সাথে রয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়,নওয়াপাড়া পৌরসভাসহ ৮ টি ইউনিয়ন নিয়ে অভয়নগর উপজেলা গঠিত। নির্বাচনে মোট ডোটার সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৩৫ জন ও নারী ভোটার সংখ্যা ১ লাখ ৯ হাজার ৭৫৩ জন।এর মধ্যে তৃতীয় লিঙ্গের ২ জন (হিজরা) ভোটার রয়েছে।ইবার নির্বাচনে ৮১ টি ভোট কেন্দ্রে স্থায়ী ৬৫৯ ও অস্থায়ী ২৮ টি ভোট অনুষ্ঠিত হবে।এ রিপোর্ট লেখা পযর্ন্ত কোন জায়গায় কোন সংঘাতের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com